শনিবার, ৭ মার্চ ২০২৬, দুপুর ১২:৪৪ সময়

ব্রেকিং নিউজ **ছবি: কামরুজ্জামান মোল্লা গাজীপুরে সুজনের সহ-সভাপতির, হাত-পা বাঁধা লাশ উদ্ধার** **দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান দলমত নির্বিশেষে জাতিকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই: তারেক রহমান** **গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান, জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র গাইবান্ধা সদর হাসপাতালে পরিচ্ছন্ন অভিযান,জনবল সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস এমপি`র** **বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেব নিয়োগ পেলেন মোস্তাকুর রহমান** **জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা জিসিসি‘র নতুন প্রশাসক শওকত হোসেন দায়িত্ব গ্রহণের প্রথম দিন জানান ৬মাসের পরিকল্পনা** **আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬ আগামী জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে ১২ মার্চ ২০২৬** **ছবি; শওকত হোসেন সরকার বিএনপি‘র মহানগর নেতা থেকে গাসিক প্রশাসক নিয়োগ পেলেন শওকত হোসেন সরকার** **গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন গাজীপুর মহানগর ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এম রতন তানজীম এর উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন** **ছবি; এম রতন তানজীম, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী গাজীপুর মহানগরের জনপ্রিয় সাবেক ছাত্রনেতা এম রতন তানজীম ৩৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী** **গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয় গাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়** **গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের গাজীপুর অংশে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট অসহনীয় দূর্ভোগ যাত্রীদের** **গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন গাজীপুরে ভাওয়াল আইডিয়াল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন** **টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২ টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গাছ পড়ে পথচারী নিহত১, আহত-২** **পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা পতিত সরকারের ১৬ বছরে একনায়কতন্ত্র, ফ্যাসিবাদি কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল; স্বরাষ্ট্র উপদেষ্টা** **গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ ! গাজীপুরে অপপ্রচারে মাদক উদ্ধার অভিযানে উৎসাহ হারাচ্ছে ডিবি পুলিশ!** **গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময় গাজীপুরে তিন বাহিনী প্রধানের মতবিনিময়** **এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার এলপিজির নতুন দাম ১৩৫৬ টাকা নির্ধারণ করলো সরকার** **ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক ব্রি‘র পদোন্নতি নিয়ে কোনো ধরনের অনিয়ম ঘটেনি ;মহাপরিচালক** **জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১ জিএমপির গোয়েন্দা বিভাগের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার-১** **গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন গাইবান্ধায় গণউন্নয়ন কেন্দ্রের উদ্যোগে প্রশিক্ষন কোর্সের উদ্বোধন**

শহীদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্য একটি প্রদীপ্ত সংগ্রামী নাম

logoবীর মুক্তিযোদ্ধা মোঃ হযরত আলীরবিবার, ৯ আগস্ট ২০২০, রাত ৩:৪৬ সময় 0529
শহীদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্য একটি প্রদীপ্ত সংগ্রামী নাম।

শহীদ বুদ্ধিজীবী প্যারী মোহন আদিত্য একটি প্রদীপ্ত সংগ্রামী নাম।


বীর মুক্তিযোদ্ধা মোঃ হযরত আলী
মানুষ তাঁর পরিবেশের সাথে একান্ত, নিবিরভাবে সম্পৃক্ত থাকে। কারন তাহাকে বাঁচতে হয় পরিবেশের সাথে যোগাযোগ ও আদান প্রদানের মাধ্যমে। আমারা সবাই জানি ও বুঝি, পারিপার্শ্বিকতা উপেক্ষা করে আমরা বাঁচতে পারিনা। তারপরও দেখা যায় আমরা আমাদের করনীয় সম্বন্ধে সচেতন নাই। প্রসঙ্গত বিশ্বকবি রবীন্দ্র নাথ ঠাকুরের একটা গানের কথা মনে পড়ে-’তুমি কেমন করে গান কর হে গুনী, আমি অবাক হয়ে শুনি, শুধু শনি।’ আমাদের গ্রাম আর প্যারী মোহন আদিত্যের গ্রাম পাশাপাশি। আমরা খুব বেশী ছোট বড় ছিলাম না। শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের পরম ভক্ত ছিলেন প্যারী মোহন আদিত্য। সেই সুবাদে পাকুটিয়াতে সৎসঙ্গ আশ্রম গড়ে ওঠে। আমরা আশ্রমের সাথে সম্পৃক্ত ছিলাম। প্যারী মোহন আদিত্য গল্প লিখতনে, কবিতা লিখতেন, নাটক-গান-বাজনা এমন কি যাত্রাও করতেন। আমি গান শুনতে, নাটক ও যাত্রা দেখার জন্য আশ্রমে যেতাম। আড্ডা জমত প্যারী আদিত্যের দোকানে। আড্ডায় বুঝতাম দেশের প্রতি তাঁর ভালবাসার কথা, মানুষের প্রতি ভালবাসার কথা। তিনি বাড়ী-বাড়ী ঘুরে বেড়াতেন, সবার সুখ-দঃুখের সাথী হতেন। তার মধ্যে ছিল না কোন ভেদাভেদ, কে হিন্দু, কে মুসলমান। তিনি ছিলেন সমাজ সেবক ও শ্রীশ্রীঠাকুরের সৎসঙ্গ আশ্রমের এবং সৎসঙ্গ সংবাদ পত্রিকারলেখক ও কর্মী। ছিলেন গ্রাম ও প্রতিবেশীর বন্ধু ও সহযোদ্ধা। তার মধ্যে উ”চাভিলাষ ও অহংকার বোধ ছিল না।  
যদিও ঐ সময পাকুটিয়াতে প্যারী মোহন আদিত্যের পরিবার, কাব্যতীর্থ কুঞ্জ বিহারী মজুমদার, মথুরা নাথ আদিত্য ও ওমেশ সরকারের পরিবার ছাড়া তেমন কোন সৎসঙ্গী ছিল না, যার ফলে ঠাকুর ও সৎসঙ্গ সম্পর্কে আলোচনা করার তেমন কোন সুযোগ ছিল না। কিš‘ আশ্রমের মন্দিরের দেয়ালে ছিল শ্রীশ্রীঠাকুরের অসংখ্য বাণী। মুগ্ধ হতাম সেই সব বাণী পড়ে। প্যারীমোহন আদিত্যে কথা ভুলা যায় না। ভালবাসার মানুষ ছিলেন তিনি। আমাদের খুব ভালবাসতেন। শুধু আমাকে বললে ভূল হবে, গ্রামের প্রতিটি মানুষকে তিনি ভালবাসতেন, আপন করে নিতেন এবং বিপদে এগিয়ে আসতেন। 
প্যারী মোহন আদিত্যের পরিবার স্ব”ছল না থাকায় তিনি লোহার দোকানে কঠোর পরিশ্রম করতেন। চার ভাইয়ের মধ্যে প্যারী মোহন ছিলেন দ্বিতীয়। তাঁর উপরেই ছিল সংসারের ভার। লোহার দোকানের কাজের পাশাপাশী পাকুটিয়া বাজারে একটি মুদির দোকানও ছিল তাঁর।
১৯৫৮সালে শ্রীশ্রীঠাকুরের শ্রীশ্রীপাদুকা সুদুর বিহার রাজ্য থেকে মাথায় করে এনেছেন প্যারী মোহন আদিত্য, যা আজও বর্তমান। ১৯৭০ সালে তদানিন্তন পূর্ব পাকিস্তানের দক্ষিনাঞ্চলে ভয়াবহ বন্যা ও জলো”ছাসে অনেক মানুষ মৃত্যু মুখে পতিত হয়। তিনি সৎসঙ্গের বাহিনীসহ নিজে ঝঁপিয়ে পরেন তাদের সাহয্য সহযোগীতা করার জন্য। ১৯৭১ এর ২১শে মে আনুমানিক ৯টায় পাক হানাদর বাহিনীর সাঁড়াসি আক্রমনে প্যারী মোহন আদিত্য পাক বাহিনীর হাতে ধরা পড়েন। হানাদার বাহিনী তাকে ক্যাম্পে নিয়ে নির্মম ভাবে অত্যাচার করে। তিনি কৌশলে পালিয়ে আসেন।
৭ই মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু ঐতিহাসিক ভষণে-এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। এ ভাষণ শুনেই প্যারী মোহন আদিত্য বীরপ্রতীক মোঃ খোরশেদ আলম তালুকদারের সাথে মহান মুক্তিযোদ্ধে যোগ দেন। বীরপ্রতিক মোঃ খোরশেদ আলম তালুকদার প্যারী মোহন আদিত্যকে অনেক স্নেহ করতেন। 
১৯৭১ এর ৮ আগষ্ট ১১নং সেক্টরের কাদেরীয়া বহিনীর হেড কোয়াটার কোম্পানীর কমান্ডার খোরশেদ আলম তালুকদার (বীরপ্রতীক) কোম্পানীসহ পাকুটিয়া সৎসঙ্গ আশ্রমে অবস্থান করছিলেন। এমন সময় টাঙ্গাইল হইতে মধুপুর যাওয়ার জন্য পাক হানাদার বাহিনী পাকুটিয়া আশ্রম আক্রমন করে। পাকিস্তানী হানাদার বাহিনী এলোপাথারী গুলিতে প্যারী মোহন আদিত্য মুল মন্দিরের সামনে পরে যান। পরে ঘাতক বাহিনী টেনে হিচঁরে তাঁকে সামনে নিয়ে এসে লাথি আর বেয়নেট চার্চ করে যখম করে চলে যায়। গুলির আঘাত এবং বেয়নেটের আঘাত এতই মারাত্বক ছিল তার জন্য তাঁকে কোন অব¯’াতেই বাচাঁনো সম্ভব হয় নাই। আর চারিদিক এতই ভীঁত ছিল যে সেজন্য তাঁর মরদেহ দুদিন পর সৎকার করা হয়। 
প্যারী মোহন আদিত্যকে আমরা ভুলে গেছি। ভুলে গেছি যে প্যারী মোহন আদিত্য একটি প্রদীপ্ত সংগ্রামী নাম, একটি প্রতিভা। আমরা খুব দ্রুত ভুলে যেতে পছন্দ করি, সেই সব নাম, যাদের উৎর্কীণ করে রাখা উচিত আমাদের হৃদয়ের ফলকে। আমাদের উচিত তাদের নাম ভবিষ্যৎ প্রজন্মের কাছে স্মরনে রাখার জন্য কিছু ফলক ও ভবনের নাম করন করা। প্যারী মোহন আদিত্যকে আজকের অনেকেই চিনেন না। কিস্তু ১৯৭১ সালের আগে সৎসঙ্গ নিয়ে কাজ করেছেন ভারত-বাংলাদেশ এবং সৎসঙ্গের বাংলা ভাষাভাষী মানুষের সাথে। টাঙ্গাইলের প্রতিটি মানুষের মুখে ছিল ঐ সংগ্রামী নাম শহীদ বুদ্ধিজীবী প্যারীমোহন আদিত্য।

বিষয়- জাতীয়, আলোচনা, শোক,

মন্তব্য


মন্তব্য করতে হলে লগইন করুন অথবা নতুন হলে রেজিস্ট্রেশন করুন

এই বিভাগের আরও খবর


আইটি সম্পাদকঃ সুকান্ত ধর